শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০১ পিএম, ২০২৫-১০-২৯
আব্দুল্লাহ আল নোমান,আমতলী(বরগুনা) প্রতিনিধি:আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ত্যাগী নেতা জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহার চায় তৃণমুলের নেতাকর্মীরা। ইতিমধ্যে বেশ কয়েকবার উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে তার বহিস্কাদেশ প্রত্যাহার চেয়ে বিক্ষোভ করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার বহিস্কার আদেশ প্রত্যাহার দাবী করেছেন তারা।
জানাগেছে, ২০২৪ সালের ৩ জানুয়ারী দলীয় কয়েকজন নেতার ষড়যন্ত্রে তুচ্ছ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কেন্দ্রীয় কমিটি আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকিরকে বহিস্কার করেন। তাকে বহিস্কার করায় তৃণমুল নেতাকর্মীরা ক্ষুব্দ হন। তিনি বহিস্কার হয়েও ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে সকল কার্যক্রমে সক্রিয় অংশ নেন। শেখ হাসিনার পতনের পর তিনি দলের সকল কর্মকান্ড চালিয়ে যান। তিনি ডাক দিলেই তৃণমুলের হাজার হাজার নেতাকর্মী তার ডাকে দলীয় কার্যক্রমে অংশ নেন এমন দাবী হালিম হাওলাদার, মতি মোল্লা, আবু সালেহ ও হানিফ বয়াতির। তিনি আমতলী উপজেলা বিএনপির তৃণমুল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রাণ। দলীয় সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য তৃণমুল নেতাকর্মীরা তার বহিস্কারাদেশ প্রত্যাহার চায়।
আমতলী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আবুল কালাম মাষ্টার বলেন, তৃণমুল নেতাকর্মীদের কাছে জালাল ফকির একজন আদর্শবান নেতা। তার বহিস্কারাদেশ প্রত্যাহার হলে তৃণমুল নেতাকর্মীরা দলীয় কর্মকান্ডে আরো উজ্জেবিত হবে।
হলদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক লিমন হাওলাদার বলেন, জালাল উদ্দিন ফকির আওয়ামীলীগ আমলে উপজেলা বিএনপির নেতাকর্মীদের আগলে রেখেছেন। কিন্তু দলের কিছু নেতাকর্মীদের ষড়যন্ত্রের কারনে তাকে বহিস্কার করা হয়।
গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফারুক হাওলাদার বলেন, জালাল উদ্দিন ফকির বহিস্কার হলেও তিনি বসে নেই। সকল নেতাকর্মীদের নিয়ে তিনি দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দ্রæত তার বহিস্কারাদেশ প্রত্যাহার চাই।
পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানাই।
আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম বলেন, একজন ত্যাগী নেতাকে বহিস্কার করে দলীয় কার্যক্রম থেকে নিবৃত রাখলে দলের ক্ষতি হয়।
আমতলী উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি বলেন, তৃণমুল নেতাকর্মীদের প্রাণ জালাল উদ্দিন ফকির। ফ্যাসিষ্ট শেখ হাসিনার দলীয় নেতাদের রোশানলে পরে দুই ডজন মামলার আসামী হয়েছেন তিনি। অনেক দিন জেল খেটেছেন। বছরের পর বছর পালিয়ে থেকেছেন তারপরও তিনি দল থেকে বিচ্যুাতি হয়নি।
বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, জালাল উদ্দিন ফকির একজন বিএনপির পরিক্ষিত নেতা। শেখ হাসিনার আমলে জেল জুলুম ও অত্যাচার-অনাচারে তিনি ছিলেন জর্জরিত। তার মত একজন ত্যাগী নেতা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অতিব প্রয়োজন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited